logo
ads

রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে হাউজিং প্রকল্পের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ‎

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশকাল: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পি.এম
রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে  হাউজিং প্রকল্পের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ  ‎

‎স্থানীয় জনসাধারণের জমির ওপর আনন্দ হাউজিং নামের একটি আবাসন  প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১১ এপ্রিল শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় আনন্দ হাউজিং আবাসন প্রকল্পের ভিতরে এ প্রতিবাদ ও বিক্ষোভ করেন তারা। ৎ

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আনন্দ হাউজিংয়ের মালিক গাজী মোজাম্মেল পুলিশের প্রভাব খাটিয়ে রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো, মধুখালী, সুরিয়াবো, জাঙ্গীর, আগারপাড়া, নামাপাড়াসহ দশটি এলাকার সাধারণ মানুষের জমি জবরদখল করে বালু দিয়ে ভরাট করে ফেলে। একটি বড় খালসহ ৫ টি খাল ভরাট করে ফেলেছে। সাধারণ মানুষের জমির টাকা না দিয়ে এসব জমি দখল করে নিয়েছে। 

স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করে বলেন,  তাদের বাপ দাদার পৈত্রিক জমি  মোজাম্মেল দখল করে নিয়েছে । চারিদিকের যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। পানিবন্দী করা হয়েছে এসব এলাকার ১০ হাজারের বেশি মানুষকে। উপজেলা, থানা ও  ভূমি অফিসসহ কোনোদিকে যেতে দেওয়া হয় না এসব এলাকায় মানুষকে। পানিবন্দী হওয়ার বৃদ্ধা মহিলারা কোথাও যেতে পারে না। 


 ‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফাঁড়ির জায়গায় যে জমি, সেটাও ক্রয় করা হয়নি। জমির ভুয়া দলিল বানিয়ে জমা ক্রয়ের নাটক করা হয়। জমির প্রকৃত মালিককে জেলে দিয়ে নির্যাতন করা হয়।  ‎স্থানীয় বিক্ষুব্ধ জমির মালিক ও কৃষকরা বলেন, আমাদের জমি বুঝিয়ে না দিলে আমরা তিনশ ফিট সড়ক অবরোধসহ বড় ধরনের কর্মসূচি দিবো। জমি বুঝে না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।  এদিকে, মানববন্ধনের একপর্যায়ে পুলিশ এসে মানবন্ধন ছত্রভঙ্গ করে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ